লক্ষাধিক টাকার আফিম খোসা সহ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। সুক্রবার রাতে কালিয়াচক থানার কালিকাপুর হাজীপাড়া এলাকায় হানা দিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। শনিবার ধৃত তিন জনকে মালদা জেলা আদালতে পেস করে কালিয়াচক থানার পুলিশ।
গোপন সুত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ হানা দেয় কালিয়াচক থানার কালিকাপুর হাজীপাড়া এলাকায়। গ্রামের বাসিন্দা ফারুক খান (৩৫) এর বাড়িতে অভিযান চালিয়ে মজুত করে রাখা প্রচুর পরিমানে বেআইনি পোস্তর খোসা বাজেয়াপ্ত করে। এই ঘটনায় পুলিশ বাড়ির মালিক সহ আরও দুই জনকে গ্রেপ্তার করে। ধ্রিতেরা হল বাড়ির মালিক ফারুক খান (৩৫), কালিয়াচক বিবিগ্রামের বাসিন্দা নাসিম সেখ (৩৪) ও মথাবারি থানার বাঙ্গিটোলা গ্রামের বাসিন্দা আজিজুর রহমান (৩০)। বাজেয়াপ্ত করা হয়েছে ৬০ কেজি পোস্তর খোসা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। শনিবার ধৃত তিন জনকে মালদা জেলা আদালতে পেস করে কালিয়াচক থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/EC1KS2eBM2k